আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

টেস্ট বন্ধ করলেই করোনার সংক্রমণ কমে যাবে: ট্রাম্প

টেস্ট বন্ধ করলেই করোনার সংক্রমণ কমে যাবে: ট্রাম্প

করোনাভাইরাস মহামারির দাপট অনেকটা কমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। লক্ষাধিক মানুষের মৃত্যুর পর সেখানে করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে শুরু থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি মন্তব্য করেছেন যে, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। টেস্ট বন্ধ করে দিলে এমনিতেই সংক্রমণ কমে যাবে। খবর সিএসএনের।

প্রবীণ নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভায় সোমবার করোনার চিকিৎসার নতুন উপায়ও বাতলে দিয়েছেন ট্রাম্প। তিনি করোনাভাইরাস রোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেয়ারও পরামর্শ দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি আপনি পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট করা বন্ধ করে দেই তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব। এর আগেও ট্রাম্প এমন কথা বলেছেন। তিনি দাবি করেছিলেন, করোনার টেস্ট বেশি হওয়ার কারণেই রোগী বেশি।

১৫ জুন সকালে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, অন্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনার টেস্টিং ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই। করোনার টেস্টিং হলো দুদিকে ধার দেয়া তরবারি—এটা আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে। অন্যদিকে, এটা একটি ভালো কাজ।

এছাড়া যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি বাতিল করেছে দেশটির ওষুধ প্রশাসন এফডিএ। তারা জানিয়েছে, এই ওষুধে করোনার ওপর কোনো প্রভাব প্রমাণিত হয়নি। এফডিএ এর এই সিদ্ধান্তেও বেজায় চটেছেন ট্রাম্প। তার দাবি, কিছু দেশ ছাড়া করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার হচ্ছে, একমাত্র মার্কিন সংস্থাই এই ওষুধের গুণ বুঝল না।

ট্রাম্প বলেন, 'ফ্রান্স, স্পেনসহ দু’একটি দেশ বাদ দিলে গোটা ইউরোপেই হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড রোগীদের চিকিৎসায় বেশ কার্যকরী হয়েছে। শুধু মার্কিন সংস্থাগুলিই এর সুফল নিতে পারল না। হোয়াইট হাউসের দুই কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর আমি নিজেও সতর্ক থাকতে হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছিলাম। আমি তো ভালই ছিলাম। ওষুধটি আমার কোনো ক্ষতিই করেনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত