আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লাদাখে চীনা বাহিনীর হাতে ২০ ভারতীয় সেনা নিহত

লাদাখে চীনা বাহিনীর হাতে ২০ ভারতীয় সেনা নিহত

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ভারতীয় তিন নয় বরং কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সামারিক বাহিনী এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এদিকে, ভারতীয় বার্তা সংস্থা এএনআই দাবি করেছে, সংঘর্ষে চীনা বাহিনীর অন্তত ৪৩ সেনা নিহত নয়তো গুরুতর আহত হয়েছে। সংঘর্ষস্থল থেকে মঙ্গলবার সন্ধ্যার পর পিছু হটেছে দু’পক্ষই। অবশ্য এএনআইয়ের দাবির ব্যাপারে চীনের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

রাতে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘দূরের ও শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে অনেক উঁচু ভূখন্ডে দায়িত্ব পালনকালে গুরুতর আহত ১৭ ভারতীয় সেনা তাদের জখমের কারণে মারা গেছে। ভারতীয় সেনাবাহিনী আঞ্চলিক অখন্ডতা ও জাতির স্বার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে মঙ্গলবার সকালে জানানো হয়েছিল, সোমবার নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এদের মধ্যে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা। সংঘর্ষে গুলি বিনিময় হয়নি। পাথর ও রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালে গতকাল রাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনার এক কর্মকর্তা ও দুই জওয়ান রয়েছে। দু’পক্ষের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।’

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছিল।

১৯৭৫ সালের পর এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল।

শেয়ার করুন

পাঠকের মতামত