আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনা

যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনা

মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জনে দাঁড়ালো। যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি।
১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১৬ হাজার ৫১৬ সেনার প্রাণহানি ঘটে। গত জানুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের পর পাঁচ মাসে প্রথম বিশ্বযুদ্ধের সেই প্রাণহানিকে ছাড়িয়ে গেল দেশটি। গত এপ্রিলেই ভিয়েতনাম যুদ্ধের প্রাণহানিকে ছাড়িয়ে যায় করোনা।

যুক্তরাষ্ট্রে আগের দুই দিন করোনায় মৃতের সংখ্যা ৪০০’র নিচে নামলেও মঙ্গলবার নতুন করে সে সংখ্যা আবার বাড়ল।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, দেশটিতে মঙ্গলবার একদিনে নতুন করে ২৩ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৪ হাজার ছাড়ালো।

বিশ্বের আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে চলে যাওয়া যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংক্রমণের ঝুঁকি আমলে না নিয়েই এরইমধ্যে অর্থনীতির দোহাই দিয়ে অনেক ব্যবসাবাণিজ্য খুলে দিয়েছে। লকডাউন শিথিল করে দিয়েছে। এর ফলে এখন প্রতিদিনই ২০ হাজারে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। মহামারি সংক্রমণের দ্বিতীয় ধাক্কাও যদি লাগে, তাতেও লকডাউন কঠোর করবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সমালোচকদের ধারণা, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই চালাতে যাওয়া ট্রাম্প নিজের বৈতরণী উতরে যেতেই অর্থনীতি চাঙ্গা রাখতে চেয়ে মানুষ মারছেন।

তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোমি পাওয়েল সতর্ক করে বলেছেন, করোনা মহামারি অব্যাহত থাকায় এই ‘সুনির্দিষ্ট অনিশ্চয়তা’র কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কতদিনে পুনরুদ্ধার হবে, তা বলা মুশকিল।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত