আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করাল মা!

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করাল মা!

এলএ বাংলা টাইমস


মায়ের সঙ্গে প্রতিবেশী যুবকের পরকীয়ার প্রতিবাদ করেছিল নাবালিকা মেয়ে। যার পরিণতি হল ভয়ংকর। ‘শিক্ষা’ দিতে প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করাল মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকঘেরী ঘাটপাড়ায়। এরই মধ্যে অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নির্যাতিতার বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। নাবালিকা ও তার মা একা থাকার সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতে আসত এলাকার যুবক বিশু। পরবর্তীতে নির্যাতিতার মায়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে তাদের মধ্যে। বিষয়টি টের পেয়েই প্রতিবাদ করে নির্যাতিতা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে ওই যুবক ও মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে নাবালিকা। প্রমাণ হিসেবে দেখায় বাবাকে। এরপরই বিশুকে তার বাড়িতে যেতে বারণ করে দেন নির্যাতিতার বাবা।

এতেই নাবালিকার উপর বেজায় চটে যায় মা ও তার প্রেমিক। ফন্দি আঁটতে শুরু করে মেয়েকে শায়েস্তা করার। অভিযোগ, এরপরই ওই মহিলার ইন্ধনে তার মেয়েকে ধর্ষণ করে প্রেমিক বিশু। বাবাকে জানালে নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দেয় দুই অভিযুক্ত। তবে সে সবের তোয়াক্কা না করেই গোটা ঘটনা বাবাকে জানায় নাবালিকা।

বাবা ও মেয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করার পর ওই মহিলা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ কন্যার ওপর মহিলার এমন নৃশংস আচরণে হতবাক প্রতিবেশীরা।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত