আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দুই সপ্তাহের মধ্যে করোনার টিকা বাজারে আনার ঘোষণা রাশিয়ার

দুই সপ্তাহের মধ্যে করোনার টিকা বাজারে আনার ঘোষণা রাশিয়ার

আগামী দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের প্রতিরোধক টিকা বাজারে আনতে যাচ্ছে রাশিয়া। এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগের পরও বিশ্বে প্রথম এই টিকার অনুমোদন দিতে যাচ্ছে মস্কো। বুধবার সিএনএন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ আগস্ট বা তার আগেই মস্কোর গামালিয়া ইনিস্টিটিউ উদ্ভাবিত টিকাটির অনুমোদনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। জনগণের ব্যবহারের জন্য এর অনুমোদন দেওয়া হবে। সবার আগে করোনার সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীরা এই টিকা পাবেন।

রাশিয়ার টিকা গবেষণায় অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী দ্রুত এই টিকার আবিষ্কার ও অনুমোদনের মুহূর্তটিকে বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পূৎনিকের উৎক্ষেপনের সময়ের সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, ‘এটা স্পুৎনিক মুহূর্ত। আমেরিকানরা স্পুৎনিকের শব্দ পেয়ে বিস্মিত হয়েছিল। এই টিকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। রাশিয়া আগেই এটি পেয়েছে।’

সিএনএন জানিয়েছে, টিকার বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেনি রাশিয়া। এছাড়া টিকার নিরাপত্তা বা কার্যকারিতার দাবিও যাচাই করা যায়নি। মানুষের ওপর টিকার ট্রায়াল পর্ব পুরোপুরি শেষ হওয়ার আগেই এটি অনুমোদন পাচ্ছে বলেও বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে।

বিশ্বে করোনার টিকা উন্নয়নে পশ্চিমা যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে এগিয়ে আছে বলে দাবি করা হচ্ছে, তার মধ্যে অন্যতম যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার যৌথ গবেষণার টিকা। এটি এই মুহূর্তে তৃতীয় ধাপের ট্রায়ালে রয়েছে। চীনের সিনোভ্যাক এবং যুক্তরাষ্ট্রের মর্ডানাও টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে প্রবেশ করেছে। এই প্রতিষ্ঠানগুলো চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের প্রথম দিকে টিকা বাজারে আনা সম্ভব বলে জানিয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত