আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে যাচ্ছেন। বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি শনিবারেই এনিয়ে নির্বাহী আদেশে সাক্ষর করতে পারেন। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে তাদের নিষিদ্ধ করে দিচ্ছি।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের এই অ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এই অ্যাপের মাধ্যমে চীন আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছেন।

তবে টিকটক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করেছে।

দেশটিতে টিকটকের ৮ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। ট্রাম্পের এই ঘোষণা তাই টিকটক কর্তৃপক্ষের জন্য ভালই ক্ষতি বয়ে আনবে।

এর আগে গতকাল শুক্রবার টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও মাইক্রোসফট এর মধ্যে আলোচনা হয়। আলোচনায় মাইক্রোসফট যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা কিনে নেওয়ার ব্যাপারে কথা হয়। কিন্তু তা ভেস্তে যায়। এরপরই আজ ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো।

ইতোমধ্যে ভারতেও নিষিদ্ধ হয়েছে টিকটক। বিশ্বব্যাপী চীনের এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত