আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

করোনা মোকাবেলায় সহজ ও জাদুকরী কোনো সমাধান নেই: ডব্লিউএইচও

করোনা মোকাবেলায় সহজ ও জাদুকরী কোনো সমাধান নেই: ডব্লিউএইচও

বিশ্বকে গ্রাস করা মহামারি করোনাভাইরাস থেকে সহজে মুক্তি মিলবে না বলে আবারও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, এই ভাইরাস মোকাবেলায় সহজ ও জাদুকরী কোনো সমাধান নেই। এমনকি কখনো এ ধরনের কোনো সমাধান আর মিলতে নাও পারে এমন শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, করোনাভাইরাসের কার্যকর একটি টিকা তৈরির তোড়জোড় এবং এ টিকা নিয়ে সবার অনেক আশা থাকলেও কোনো জাদুকরী সমাধান হয়ত কোনোদিন মিলবে না; স্বাভাবিকতায় ফেরার পথ হবে দীর্ঘ।

সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘জনগণ এবং বিভিন্ন দেশের সরকারের কাছে আমাদের পরিষ্কার বার্তা: সবাই এসব বিধি পালন করুন।’ মুখে মাস্ক পরাটা বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে ওঠা উচিত বলে মনে করেন তিনি।

ডব্লিউএইচও প্রধান গেব্রিয়েসুস এবং সংস্থাটির জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশেই মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং ভাইরাস পরীক্ষার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার গেব্রিয়াসিস বলেছিলেন, ‘যদিও করোনাভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি, মানুষ এখনো ঝুঁকিতে থেকে গেছে।’

ভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এই মহামারির মতো এমন স্বাস্থ্য সংকট শতাব্দীতে একবারই দেখা যায়। আর এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।’

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটি ৮০ লাখের বেশি এবং মারা গেছেন ছয় লাখ ৯০ হাজারের বেশি মানুষ। অনেক দেশই মহামারির প্রথম ধাক্কা সামলে ওঠার পর দ্বিতীয় ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে।

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলছে। গত মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে প্রতীয়মান হয়েছে। এই ভ্যাকসিনের পরবর্তী পরীক্ষায় ১০ হাজার মানুষের দেহে প্রয়োগ করা হবে। এছাড়া রাশিয়াসহ আরও কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারে শেষ ধাপে রয়েছে বলে দাবি করেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত