আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আগস্টে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে ভারত

আগস্টে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে ভারত

গত মাস আগস্টে ভারতে প্রায় ২০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মহামারি শুরুর পর এক মাসে যা কোনও দেশে সর্বোচ্চ। একই সময়ে ২৮ হাজার ভারতীয় মারা গেছেন, এই পরিসংখ্যানেও শীর্ষে ভারত।

৩৬ লাখ ৯১ হাজারের বেশি আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে ভারত। মৃত্যুর তালিকাতেও দুই দেশের পরে দক্ষিণ এশিয়ার দেশটি, প্রাণহানি ৬৫ হাজার ছাড়িয়েছে।

মার্চে শুরু হওয়া লকডাউনের কারণে লাখ লাখ লোক বেকার হয়ে পড়েছেন। অর্থনীতিও নিম্নমুখী। এ কারণে করোনার বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে সরকার। তাদের এই সিদ্ধান্তে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ।

সরকারি হিসাব অনুযায়ী আগস্টে প্রতিদিন গড়ে ৬৪ হাজার রোগী শনাক্ত হয়েছে, গড় হিসাবে জুলাইয়ের তুলনায় ৮৪ শতাংশ বেশি। এই সময়ে প্রতিদিন গড়ে ৪৭ হাজার রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে।

অনেক গ্রাম এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া ও পরীক্ষার হার বাড়ানোর কারণে এই পরিসংখ্যান ঊর্ধ্বমুখী বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িষায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে। করোনার উপকেন্দ্রে পরিণত হওয়া মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছুঁই ছুঁই।

অবশ্য সুস্থতার হারও বেশ আশাব্যঞ্জক, প্রায় ৭৭ শতাংশ। মৃত্যুহারও কমতে শুরু করেছে, ঠিক দুই শতাংশের নিচে।

সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটি পেরিয়ে গেছে এবং মৃত্যু সাড়ে আট লাখের বেশি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত