আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ইসরায়েলি-ফিলিস্তিনি দ্বন্দ্বের জবাব হতে পারে না বলে জানালেন এক কাতারি পররাষ্ট্র কর্মকর্তা। তিনি যোগ করেছেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে যোগ দেবে না দোহা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ললওয়াহ আল খাতের সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে তার দেশ সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না যে সম্পর্ক স্বাভাবিক করা হচ্ছে এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এবং এটা কোনও জবাব হতে পারে না।’

আল খাতের বলেছেন, ‘এই দ্বন্দ্বের মূল হচ্ছে ফিলিস্তিনিদের শোচনীয় অবস্থা যেখানে তাদের জীবনমান সবক্ষেত্রে নিচের দিকে। তাদের কোনও দেশ নেই, তারা বাস করছে দখলদারিত্বের অধীনে।’

এই পররাষ্ট্র কর্মকর্তার বক্তব্য এমন সময়ে এলো, যখন হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মঙ্গলবার এই চুক্তি হওয়ার কথা। ওই চুক্তি অনুযায়ী আরবীয় দেশ দুটির সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্য সম্পর্ক স্বাভাবিক হবে ইসরায়েলের। একে ফিলিস্তিনিরা তাদের পিঠে ছুরিকাঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে।

এ মাসের শুরুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হোয়াইট হাউজের উপদেষ্টা জেয়ার্ড কুশনারকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বের সমাধান একটাই। তা হলো পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী ঘোষণা করা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত