আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

১,২০,০০০ বছর পুরনো মানুষের পায়ের ছাপ মিললো সৌদি আরবে

১,২০,০০০ বছর পুরনো মানুষের পায়ের ছাপ মিললো সৌদি আরবে

১ লাখ ২০ হাজার বছরের পুরোনো পায়ের ছাপ

সৌদি আরবের তাবুক অঞ্চলে একটি শুকিয়ে যাওয়া হ্রদে প্রাগৈতিহাসিক যুগের মানুষের পায়ের ছাপের সন্ধান পাওয়া গিয়েছে। ওই পায়ের ছাপ ১ লাখ ২০ হাজার বছরের পুরোনো বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। 


ওই পায়ের ছাপ থেকে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য খুঁজে পাচ্ছেন যা অন্য কোনো জীবাশ্মে পাওয়া যায় না। সেখানে মানুষের সাতটি পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞানীদের ধারণা, আরব উপদ্বীপে খুঁজে পাওয়া পায়ের ছাপের মধ্যে এগুলো সবচেয়ে পুরোনো। এগুলো দু’জন মানুষের হেঁটে যাওয়ার চিহ্ন ধরে রেখেছে।

তারা মনে করছেন, সেই সময়ে এই হ্রদটি জল পানের জন্য ব্যবহার করত মানুষ। আবার প্রাণীরাও এই হ্রদটি একই কাজে ব্যবহার করত। কারণ, মানুষের সাতটি পায়ের ছাপের পাশাপাশি ২৩৩টি এমন জীবাশ্ম পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে হাতিসহ অন্য প্রাণীর পায়ের ছাপ মিলেছে। 

পায়ের ছাপ নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির গবেষক ম্যাথু স্টুয়ার্ট। তিনি জানিয়েছেন, পায়ের চিহ্ন জীবাশ্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ। এর মাধ্যমে সেই সময়ের এক একটা মুহূর্ত ধরা থাকে। যেখান থেকে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যা অন্য কোনও ভাবে সম্ভব নয়।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত