আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

করোনা ভাইরাস নিয়ে চীনের নতুন দাবি

করোনা ভাইরাস নিয়ে চীনের নতুন দাবি

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দাবি করলো চীন। দেশটির ভাষ্য, গত বছরের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার আবির্ভাব ঘটে। কিন্তু একমাত্র চীনই এই ভাইরাসের কথা প্রথম বিশ্বকে জানায়।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র হুয়া ছুনইং এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সবাই জানি গত বছরের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন জায়গায় এই মহামারী ছড়িয়ে পড়ে, তখন চীনই প্রথম এই প্রাদুর্ভাবের কথা জানায়। এর জীবাণু চিহ্নিত করে এবং জিনোম সিকোয়েন্স বিশ্বের সঙ্গে শেয়ার করে।

এছাড়া এই ভাইরাস চীনের উহানের একটি ল্যাব থেকে ছড়িয়েছিল বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে দেশটি। সেইসঙ্গে মধ্য চীনের উহান শহরের একটি সামুদ্রিক বাজার থেকে এই ভাইরাসের উৎপত্তি ঘটেছিল বলে যে দাবি করা হচ্ছে সেটিও নাকচ করে।

ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন অভিযোগের পর চীনের পক্ষ থেকে নতুন করে এই দাবি করা হলো।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত