আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিক্ষোভকারীদের থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হুমকি

বিক্ষোভকারীদের থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হুমকি

থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে চলা বিক্ষোভ থামাতে সবধরনের আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

ওচা বলেছেন, পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরও সহিংসতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। ফলে আমাদের দেশ এবং প্রিয় রাজতন্ত্রের ক্ষতি হতে পারে। তাই সরকার সকল বিক্ষোভকারীর বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। খবর গার্ডিয়ানের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গেল কয়েক মাস ধরে দেশটিতে চলা বিক্ষোভ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। গেল মঙ্গলবার বিক্ষোভকারীদের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য থাইল্যান্ডের সংসদে বিতর্ক হয়।

সংসদে অধিবেশন চলাকালে হাজার-হাজার বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ গুলিতে প্রায় ১০ জন আহত হয়।

তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেনাল কোডের ১১২ নম্বর ধারা ব্যবহার করা হবে কি না তা প্রধানমন্ত্রীর বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ওই ধারায় রাজতন্ত্রের সমালোচনা নিষিদ্ধ করা হয়েছে। এই ধারা ভঙ্গকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত