আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

‘উইঘুর মুসলিমদের সাথে দাসের মত ব্যবহার করা হতো'

উইঘুর মুসলিমদের দিয়ে দাসত্ব করানোর অভিযোগ উঠল চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। চীন অবশ্য এই অভিযোগের কোনো জবাব দেয়নি। এই অভিযোগ সামনে আসার পর আঙুল উঠেছে বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতো ও পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকেও।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংবাদসংস্থা বিবিসি ও মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে পাঁচ লাখ ৭০ হাজার উইঘুর মুসলিমকে তুলো চাষে বাধ্য করা হয়েছিল। তাদের দিয়ে জোর করে হাত দিয়ে তোলানো হয়েছিল। যে কাজ গুলো তাদের দিয়ে করানো হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছিল ওই ব্যক্তিদের সঙ্গে।

শিনজিয়াং প্রদেশে গোটা বিশ্বের ২০ শতাংশ তুলো উৎপাদন হয়। চীন এই তুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। অ্যাডিডাস, নাইকে, গ্যাপের মতো সংস্থা শিনজিয়াং প্রদেশের তুলো কেনে। অধিকাররক্ষা সংস্থাগুলির বক্তব্য, এই সংস্থাগুলি সব জেনেও চীনের থেকে তুলো কেনে। অবিলম্বে তা বন্ধ করা উচিত।

শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বহু অধিকার রক্ষা সংস্থা। জাতিসংঘেও এ প্রসঙ্গে চীনকে বার বার আক্রমণ করা হয়েছে। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো।

মিউনিখে অবস্থিত উইঘুর মুসলিম কংগ্রেসের প্রেসিডেন্ট ইসা জানিয়েছেন, শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার, গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে আগেই মামলা করেছিলেন তাঁরা। এ বার দাসত্ব নিয়ে নতুন করে মামলা করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত