আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

টিকাকরণে বিশ্বে প্রথম অবস্থানে আছে ইজরায়েল

টিকাকরণে বিশ্বে প্রথম অবস্থানে আছে ইজরায়েল



দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে ইতিমধ্যেই টিকা দিয়ে ফেলেছে ইজরায়েল। আর সেই পরিসংখ্যানের তথ্যমতে সব দেশকে টপকে করোনা টিকাকরণে বিশ্বে প্রথম হল ইজরায়েল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্বীকৃত একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

যদিও অনেক নীরবে টিকাকরণ শুরু করেছিল সংক্রমণ-তালিকার অনেক পিছনে থাকা ইজরায়েল। অথচ এখন দৌড়ে সেদেশটি-ই সব চেয়ে এগিয়ে। টিকাকরণের হার ১১.৫৫ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জনের মধ্যে ১১.৫৫ জনকেই টিকা দেওয়া হয়ে গিয়েছে।

ওই সংস্থার সমীক্ষার ফল জানাচ্ছে, টিকাকরণে দৌড়ে দ্বিতীয় স্থানে বাহরাইন (৩.৪৯ শতাংশ)। তৃতীয় স্থানে ব্রিটেন (১.৪৭ শতাংশ)। কিন্তু আমেরিকার টিকাকরণের ডাটা হতাশাজনক। ডিসেম্বরের মধ্যে ২ কোটির লক্ষ্যমাত্রা নিয়েছিল তারা। এই মুহূর্তে তার ধারেকাছেও নেই তারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো ব্যবস্থার গাফিলতির জন্যই এই অবস্থা।

সাফল্যের কারণ খুঁজছে অনেকেই। ২০ ডিসেম্বর থেকে টিকাকরণ শুরু করেছিল ইজরায়েল। দেশটির জনসংখ্যা অবশ্য খুব বেশি নয়। ৯০ লক্ষের মতো। সাফল্যের সেটাও একটা কারণ। প্রতিদিন গড়ে দেড় লক্ষ বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে। আগে টিকা দেয়া হচ্ছে ষাটোর্ধদের। স্বাস্থ্যকর্মী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদেরও এই প্রথমপর্বেই টিকা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত