আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারত সফর বাতিল করলেন বরিস

ভারত সফর বাতিল করলেন বরিস

নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তারের কারণে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন না তিনি।  

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সফর বাতিলের কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন বরিস। এ জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন বরিস। চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যেতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

করোনাভাইরাসের বিস্তারের কারণে যুক্তরাজ্যজুড়ে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান মুখপাত্র।

তিনি জানান, গতরাতে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। দ্রুত হারে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নজর রাখতে ব্রিটেনে থাকতে চান জনসন। যা অত্যন্ত ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

নির্ধারিত ওই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার কথা ছিল। 

শেয়ার করুন

পাঠকের মতামত