আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লকডাউনের পর এবার জরুরি অবস্থা জারি মালয়েশিয়ায়

লকডাউনের পর এবার জরুরি অবস্থা জারি মালয়েশিয়ায়

করোনাভাইরাস আবারও ভয়াবহ হতেই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা। দেশটির রাজা আল সুলতান আব্দুল্লাহ দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের অনুরোধে এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর একদিন আগে দেশটিতে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

লকডাউন চলবে পহেলা আগস্ট পর্যন্ত। করোনাভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলে জরুরি অবস্থা তুলে দেয়া হবে বলে রাজকীয় বিবৃতিতে বলা হয়েছে। তবে মনে করা হচ্ছে, এই জরুরি অবস্থা যতটা না করোনাভাইরাসের কারণে তারচেয়ে বেশি প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে স্বস্তি দেয়া। খবর খালিজ টাইমসের

তবে জরুরি অবস্থার সময়ে কীভাবে প্রতিদিনের কার্যক্রম চলবে বা এর কী প্রভাব রয়েছে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। তবে সংবিধান অনুযায়ী এই সময়ের মধ্যে সংসদ স্থগিত করেছে। এই সিদ্ধান্ত নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে থাকা মুহিউদ্দিনের রাজনৈতিক অনিশ্চিয়তার অবসান ঘটতে পারে।

সংসদে অল্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২০ সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থানে রয়েছেন। জোটের শরিকরা তাকে পদত্যাগ করার এবং তাড়াতাড়ি নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

রাজকীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছিলেন।

মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র। যেখানে রাজা অনেকটা আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন। সংবিধানের আওতায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ নিয়ে রাজা দায়িত্ব পালন করেন। সুরক্ষ, অর্থনীতি ও রাষ্ট্রীয় হুমকির কোনো বিষয়ে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন।

এর আগে সোমবার তৃতীয় দফা করোনা সংক্রমণ ঠেকাতে আবারও মালয়েশিয়ায় লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত