আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফরাসি তিন প্রেসিডেন্টের ওপর ওয়াশিংটনের গোয়েন্দাগিরি - উইকিলিকস

ফরাসি তিন প্রেসিডেন্টের ওপর ওয়াশিংটনের গোয়েন্দাগিরি - উইকিলিকস

আমেরিকার রাষ্ট্রদুত কে ডেকে জিজ্ঞাসাবাদ

জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া ওলন্দ-ফ্রান্সের সাবেক ও বর্তমান এই তিন

প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারি চলে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত। গত মঙ্গলবার

উইকিলিকস প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ওই

নজরদারি চালায়।
উইকিলিকসের প্রকাশিত নথিতে উঠে আসা এ বিষয়ের ওপর আলোচনা করতে প্রতিরক্ষা কাউন্সিলের

জরুরি বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ওলন্দ। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে গতকাল বুধবার বিবৃতিতে

জানানো হয়, 'দেশের নিরাপত্তার হুমকির কোনো বিষয় বরদাশত করা হবে না।' নজরদারির বিষয়টি

'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' অভিহিত করে প্যারিসে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
উইকিলিকস মঙ্গলবার জানায়, এনএসএর গোপন গোয়েন্দা প্রতিবেদন ও কৌশলগত নথির বরাত

দিয়ে তারা ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারির তথ্য দিয়েছে। তবে প্রেসিডেন্ট

ওলন্দের যোগাযোগের ওপর নজরদারি করা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে শিরাক ও

সারকোজির ওপর অতীতে নজরদারি হয়েছে কি না, তা জানানো হয়নি।
ওলন্দ ২০১২ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্টের পদে আছেন। সারকোজি ২০০৭ থেকে ২০১২ মেয়াদে

এ দায়িত্ব সামলেছেন। আর শিরাক প্রেসিডেন্ট ছিলেন ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত।
উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত

ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএর সরাসরি নজরদারি থেকে ওই সব নথি পাওয়া

গেছে। ফ্রান্সের পত্রিকা লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট সেগুলো প্রকাশ করেছে। সূত্র

: এএফপি।


শেয়ার করুন

পাঠকের মতামত