আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

মিয়ানমারে আবারো পুলিশের গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে আবারো পুলিশের গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত

গতকাল মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর প্রচার করায় অন্তত ২৫ জন সাংবাদিককে আটক করার পর আজ আবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে নয়জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে একটি বিক্ষোভে সংঘর্ষের সময় দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ইয়াঙ্গুনে পুলিশ গুলি চালিয়ে আরও একজনকে হত্যা করেছে।

মিংগিয়ান শহরে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিংগিয়ানের শিক্ষার্থী সমাজকর্মী মো মিন্ট হেইন জানান, ‘তারা তাজা বুলেট দিয়ে আমাদের ওপর গুলি চালিয়েছে। একজন মারা গেছেন। তার বয়স কম, একটি কিশোর ছেলে, মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।’

মিয়ানমার নাউ সংবাদ সংস্থা জানায়, বুধবার ইয়াঙ্গুনে ৩শ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পশ্চিমের চিন প্রদেশ, উত্তরের কাচিন প্রদেশ, উত্তরপূর্বের শান প্রদেশ, সাগাইংয়ের কেন্দ্রীয় অঞ্চলসহ সারা দেশেই বিক্ষোভ কর্মসূচী চলেছে।

এছাড়া সাগাইং অঞ্চলের মনওয়া শহরে পাঁচজন পুলিশের গুলিতে মারা গেছেন। এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর এক মুখপাত্রকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

গতকাল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা জোট- আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার অনলাইনে এক বৈঠকে মিলিত হন। তবে বৈঠকে মিয়ানমার ইস্যুতে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেননি তারা। মন্ত্রীরা অং সান সু চিকে মুক্তি দিতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানান।

এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সেইসঙ্গে প্রতিদিন চলছে ব্যাপক ধরপাকড়। অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত