আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

ব্রিটেনে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা আল-আজহারের

ব্রিটেনে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা আল-আজহারের

ব্রিটেন নবী মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়। রোববার এক বিবৃতিতে মিসরের কায়রোভিত্তিক প্রতিষ্ঠানটির উগ্রবাদ মোকাবেলায় পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে এই ব্যঙ্গচিত্রকে 'মানহানিকর কাজ' হিসেবে বর্ণনা করা হয় যা 'ঘৃণামূলক বক্তব্যে' ইন্ধন দেবে।

এতে আরো বলা হয়, 'সারাবিশ্বের প্রায় দুই শ' কোটি মুসলামানের অনুভূতিতে এর মাধ্যমে অযৌক্তিকভাবে আঘাত করা হয়েছে।'

এর আগে গত ২২ মার্চ ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের বেটলি গ্রামার স্কুলের এক শিক্ষক নবী মুহাম্মদকে অসম্মান করে আঁকা কার্টুনচিত্র শ্রেণীকক্ষে প্রদর্শন করেন। ওই কার্টুনগুলো ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে প্রকাশিত বলে মনে করা হচ্ছে।

নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার ওই স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিপুল সংখ্যক লোক।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয় এবং সরাসরি শিক্ষাদানের বদলে অনলাইন মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু করেছে।

আল-আজহারের বিবৃতিতে বলা হয়, 'এটি (অবমাননাকর ব্যঙ্গচিত্র) ওই সমাজের ভয়াবহ ফাটলের স্পষ্ট চিত্রই তুলে ধরেছে।'

এর আগে ২০২০ সালের অক্টোবরে নবী মুহাম্মদকে অবমাননা করে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে কার্টুন প্রকাশিত হলে তা সারাবিশ্বে উত্তেজনা সৃষ্টি করে। ওই ঘটনার প্রতিবাদে মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের এক আন্দোলন পরিচালিত হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত