আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আকস্মিক বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৪৪ জনের মৃত্যু

আকস্মিক বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৪৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রোববার সকালে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। খবর আল জাজিরার।

বন্যায় বাড়িঘর, ব্রিজ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জাতি এএফপিকে বলেন, পূর্ব ফ্লোরস দ্বীপে ৪৪ জনের মৃত্যু হয়েছে ও নয়জন আহত হয়েছে। এখনো অনেকেই মাটিচাপা পড়ে আছেন।

উদ্ধারকারী কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টিপাত এখনো হচ্ছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়া খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা।

এদিকে রোববার বিমা শহরেও বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। চার স্থানে বাঁধের ওপর পানি উপচে পড়ছে।

বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায় দেখা যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভার সুমেদাং শহরে বৃষ্টি, বন্যা ৪০ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে বোর্নো এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত