আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা হচ্ছে: মমতা

বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা হচ্ছে: মমতা

নিজে পদ না ছাড়লে তাঁকে সরানো সহজ নয় বলে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। মোদির বিরুদ্ধে বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের আগে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রার্থীদের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান।

রোববার হুগলির পুরশুড়ার জনসভায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বাজে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বলেন, নিজে পদ না ছাড়লে তাঁকে সরানো সহজ নয়। এসময় মোদির বিরুদ্ধে বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা। এসময় পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘মাস্টারপ্ল্যান’ হাতে নেয়ার ঘোষণা দেন তৃণমূল নেত্রী।

একইদিন কলকাতায় সংবাদ সম্মেলনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। তিনি বলেন, গত ১০ বছরে বাংলায় উন্নয়নের বদলে অর্থ পাচার হয়েছে। পরে কুচবিহারের নিশিগঞ্জ এবং দিনহাটায় জনসভায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি-ধামকি দেয়ার অভিযোগ আনেন শুভেন্দু। এদিন বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে জনসভায় অংশ নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে, নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা ব্যানার্জীর করা যাবতীয় কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে নন্দীগ্রামে ভোট কারচুপি এবং ভোটে কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত