আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

উত্তর আয়ারল্যান্ডে বাস পোড়াল বিক্ষোভকারীরা, উদ্বিগ্ন যুক্তরাজ্য

উত্তর আয়ারল্যান্ডে বাস পোড়াল বিক্ষোভকারীরা, উদ্বিগ্ন যুক্তরাজ্য

উত্তর আয়ারল্যান্ডে বাস হাইজ্যাক করে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সহিংসতার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

উত্তর আয়ারল্যান্ডে এক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হচ্ছিল। এবার একটি বাস হাইজ্যাক করে তা পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সম্প্রতি সহিংসতা হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টের যুক্তরাজ্যপন্থিদের এলাকায়। সেখানে এক সপ্তাহ ধরে পুলিশের ওপর হামলা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা যায়, বাসের গায়ে পেট্রোলবোমা জাতীয় কিছু মারা হচ্ছে। এররপরই বাসটিতে আগুন লেগে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের একজন চিত্রগ্রাহককেও আক্রমণ করা হয়েছিল।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে পেট্রোল বোমা মেরেছে, পাথর ছুড়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, উত্তর আয়ারল্যান্ডে সহিংসতার ঘটনায় তিনি খুব উদ্বিগ্ন।

গত শুক্রবার থেকে সোমবার সহিংসতা উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। মুখোশধারী কয়েকজনকে গাড়িতে আগুন ধরিয়ে দিতে ও পেট্রোল বোমা ছুড়তে দেখা গেছে। পুলিশও বিক্ষোভকারীদের ধরপাকড় করছে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) ফলে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। তাতেই বেজায় চটেছেন যুক্তরাজ্যপন্থিরা।

অতীতে আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী ও যুক্তরাজ্যপন্থিদের মধ্যে বেলফাস্টে প্রবল সহিংসতা হয়েছে। দীর্ঘ বিরোধের জেরে এক হাজার ৬০০ জন নিহত হয়। এরপর ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির পর পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু, সাম্প্রতিক সহিংসতা আবার পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনছে। বেলফাস্ট টেলিগ্রাফের সাংবাদিক এলিসন মরিস লিখেছেন,  যুক্তরাজ্যপন্থিদের ক্ষোভের কারণ হলো, তারা মনে করছেন ব্রিটিশ সরকার তাঁদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। কয়েক প্রজন্ম ধরে তাঁরা ব্রিটিশ সরকারকে সমর্থন ও সাহায্য করে এসেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত