আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশ সেনাবাহিনীকে ১ লাখ টিকা দিলেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীকে ১ লাখ টিকা দিলেন ভারতের সেনাপ্রধান

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে তিনি এগুলো হস্তান্তর করেন। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর।

এদিন ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান।

এর আগে সকালে পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এলেন তিনি।

ভারতীয় সেনাপ্রধানের সাথে তাঁর স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল আছেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত