আপডেট :

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। কয়েক মাস আগে রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে এ সাজা দিলেন আদালত। খবর বিবিসি ও রয়টার্সের।

২০১৩ সালে মিসরের ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে, এরই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে নিরাপত্তা বাহিনী কায়রোর ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলা থেকে ইজাতকে গ্রেপ্তার করেছিল।

ব্রাদারহুড সদর দপ্তরের বাইরে ২০১৩ সালে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অস্ত্র সরবরাহ ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে মাহমুদ ইজাতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে আদালতের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। একই মামলায় ব্রাদারহুডের আরও অনেক নেতাকেও একই সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রায়ের পর তাৎক্ষণিকভাবে ইজাতের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইজাতের গ্রেপ্তারের পর ব্রাদারহুড তাঁকে ‘মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানো হচ্ছে’ বলে দাবি করেছিল।

ইসলামপন্থি এ দলটির সাবেক নেতা মোহাম্মদ বাদায়ির সাবেক সহকারীদের মধ্যে ইজাত বেশ প্রভাবশালী ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত