আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ

করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ

করোনার বিধিনিষেধ ভঙ্গ করে নিজের জন্মদিনের অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন তিনি।

আজ শুক্রবার দেশটির পুলিশ প্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর দ্য গার্ডিয়ানের।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন।

দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। কিন্তু করোনার এই বিধিনিষেধ ভঙ্গ করে অনুষ্ঠান করায় প্রধানমন্ত্রী সোলবার্গকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা এক হাজার ৭১৩ ইউরো জরিমানা করেছে পুলিশ। অবশ্য এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাঁকে জরিমানা করা হয়েছে।

পুলিশ প্রধান সায়েভেরুদ বলেন, ‘যদিও আইন সবার জন্য সমান, তবে আইনের সামনে সবাই সমান নয়।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত