আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিমান বিধ্বস্ত হয়ে ১১ কর্মকর্তাসহ নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

বিমান বিধ্বস্ত হয়ে ১১ কর্মকর্তাসহ নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইবরাহিম আত্তাহিরু গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমের কাদুনা প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। এ সময় উড়োজাহাজে থাকা উড়োজাহাজের ক্রুসহ ১০ সেনা কর্মকর্তা নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

নাইজেরীয় সামরিক বাহিনী বলছে, আবহাওয়া খারাপ ছিল, এর মধ্যে সেনাপ্রধানকে বহনকারী উড়োজাহাজটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।

সেনাপ্রধান ও কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরু গত জানুয়ারিতে সেনাপ্রধানের দায়িত্ব পান। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে।

মাস তিনেক আগে নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ রাজধানী আবুজা বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ওই উড়োজাহাজে থাকা সাতজন নিহত হন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে প্লে-স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত