আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৯০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের টিকা দিয়েছে ভুটান

৯০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের টিকা দিয়েছে ভুটান

ভুটানে গত এক সপ্তাহে প্রাপ্ত বয়স্ক ৯০ শতাংশ জনগণকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে। ভারত ও চীনের মাঝখানে পাহাড় বেস্টিত ৮ লাখ জনসংখ্যার দেশ ভুটান। ২০ জুলাই দেশটিতে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়।

এপ্রিলে ভুটানে যখন করোনা সংক্রমণ বৃদ্ধি পায় তখন ভারত উপহার হিসেবে দিশটিকে সেরামের তৈরি অক্সফোর্ড টিকা কোভিশিল্ডের সাড়ে পাঁচ লাখ ডোজ দেয়। তখন ভুটানে এসব টিকার প্রথম ডোজ দেয়া শুরু করে। কিন্তু এরপর করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত।

পরে কোভাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ ডোজ টিকা আসার পর ভুটান আবার টিকা কর্মসূচি শুরু করে। এছাড়া গত দুই সপ্তাহে ডেনমার্ক, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪ লাখ টিকার ডোজ পায় ভুটান।

ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ডেকেন ওয়াংমো অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘স্বাস্থ্য সংকট এড়াতে খুব কম সময়ের মধ্যে জনগণের মধ্যে সংক্রমণ কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।’ অনেক বেশি টিকা পাওয়া পশ্চিমা দেশ এখনও প্রাপ্তবয়স্কদের এতো বেশি হারে টিকা দিতে পারেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সুব্যবস্থাপনা এবং কার্যকর বার্তা এবং একটি প্রতিষ্ঠিত কোল্ড চেইন স্টোরেজ সিস্টেমের মাধ্যমে দেশটি উপকৃত হয়েছে।

ভুটানের টিকা টাস্ক ফোর্সের সদস্য ডা. সোনম ওয়াংচুক বলেন, ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এবং সারাদেশে ১ হাজার ২০০ টিকা কেন্দ্রে প্রাপ্তবয়স্কের ডোজ নিশ্চিত করতে সহায়তা করেছে।

এছাড়াও বলা যায়, ভুটান সরকার চিকিত্সকের মাধ্যমে পরিচালিত। দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সবাই পেশাদার চিকিত্সক । তারা করোনাভাইরাসের টিকা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণের সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে টিকা সম্পর্কে তাদের অনীহা দূর করতে সহায়তা করেছেন।

ডা. ওয়াংচুক বলেন, ‘প্রকৃতপক্ষে জনগণ তাদের টিকা দেয়ার জন্য বেশ আগ্রহী।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত