আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

১২ দিন পর তুমুল বৃষ্টি, নিভে এসেছে তুরস্কের দাবানল

১২ দিন পর তুমুল বৃষ্টি, নিভে এসেছে তুরস্কের দাবানল

তুরস্কে টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। রোববার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে।

এর আগে রোববার তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি দাবানলের ঘটনা ঘটেছে।

সোমবার এক টুইট বার্তায় বাকির পাকদেমিরলি জানিয়েছেন, বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ ছাড়া বাকি সব দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের সাধারণ মানুষের রাস্তায় দোয়া ও শোকর আদায়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে দাবানল উপদ্রুত বিভিন্ন স্থানের তুর্কি জনসাধারণ আল্লাহর শুকরিয়া আদায় করেন।

এর আগে গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া প্রদেশে থেকে দাবানল শুরু হয়। ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৩ দিনের দাবানলে দেশটিতে মোট আটজনের প্রাণহানী হয়েছে। তুরস্কে দাবানলের আগুন নেভাতে আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সহায়ক সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত