আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাঁচ দিনে আট প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান

পাঁচ দিনে আট প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান

আফগানিস্তানের আরও দুটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এর মধ্য দিয়ে পাঁচ দিনে আটটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান। বার্তা সংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরা গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, এদিন আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহর দখল করেছে তালেবান। একই সঙ্গে এদিন তালেবানের দখলে গেছে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলাম প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি। এ দুই শহরের স্থানীয় সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহালা আবুবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তালেবান যোদ্ধারা ফারাহ শহরে ঢুকেছে। এ সময় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের সামান্য লড়াই হয়। তালেবান ফারাহ শহরে অবস্থিত গভর্নরের দপ্তর ও পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ নিয়েছে।

আফগান সাংসদ আবদুল নাসরি ফারাহি জানান, তালেবান ফারাহ প্রদেশের কেন্দ্রীয় কারাগারেরও নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

ফারাহ আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যা তালেবানের দখলে গেছে। এর আগে গত শুক্রবার এ অঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নেয় তালেবান। ফারাহ দখলের মধ্য দিয়ে আফগানিস্তান থেকে ইরানে ঢোকার গুরুত্বপূর্ণ একটি সীমান্তচৌকি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেল।

এদিকে, গতকাল রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার উত্তরের বাঘলান প্রদেশের রাজধানী শহর পুল-ই-খুমরি দখল করে তালেবান। স্থানীয় আইনপ্রণেতা মামুর আহমাদজাই বলেন, সরকারি বাহিনীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ ছাড়াও প্রাদেশিক রাজধানী কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারগানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ফলে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে আটটির রাজধানীতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত