আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কাবুলে বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলি, নিহত ৫

কাবুলে বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলি, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। হুড়োহুড়ি করে একটি বিমানে অনেক মানুষ দেশত্যাগের চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থলে পাঁচজনের মৃতদেহ পাওয়া যায়। তবে তারা গুলিতে নাকি পদদলিত হয়ে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে এই গুলি ছোড়া হয় হয় বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতে গুলি ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি পাঁচটি মৃতদেহ একটি গড়িতে তুলতে দেখেছেন। আরেকজন বলেছেন, তারা গুলিতে নাকি ভিড়ের মধ্যে পড়ে নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালেবান একের পর শহর দখলের পর রাজধানী কাবুল দখলের ঘোষণা দেওয়ার পর রোববার দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরটিতে জড়ো হন।

টারম্যাকে থাকা কয়েক হাজার আফগান দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করলে যুক্তরাষ্ট্রের সেনারা গুলি শুরু করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে লোকজনকে বিমানবন্দরটির রানওয়ে দিয়ে দৌড়াদৌড়ি করতে ও ফ্লাইটে ওঠার চেষ্টা করতে দেখা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেনা প্রত্যাহার করতে আফগান তালেবানের সঙ্গে চুক্তি সই হয় ওই সময়।

তবে জো বাইডেন ক্ষমতায় এসে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন। সেনা প্রত্যাহার শুরু হয়েছে এরই মধ্যে।এমন পরিস্থিতিতেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত