আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সরকার চালাবে কাউন্সিল, সর্বোচ্চ নেতা হবেন আখুন্দজাদা: তালেবান

সরকার চালাবে কাউন্সিল, সর্বোচ্চ নেতা হবেন আখুন্দজাদা: তালেবান

একটি কাউন্সিলের মাধ্যমে আফগানিস্তানের সরকার চালানো হতে পারে বলে জানিয়েছেন তালেবানের এক জ্যেষ্ঠ নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি। কাউন্সিল সরকার চালালেও দেশের সর্বোচ্চ নেতা হবেন তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হাশিমি জানিয়েছেন, তালিবানরা আফগান সশস্ত্র বাহিনীর সাবেক পাইলট এবং সৈন্যদের সাথে যোগাযোগ করবে। তাদের ফের কর্মস্থলে ফিরে আসার কথা বলা হবে। আখন্দজাদা সম্ভবত কাউন্সিলের প্রধানের উপরে একটি ভূমিকা পালন করবেন, যিনি দেশের রাষ্ট্রপতির অনুরূপ হবেন।

এই নেতা আরো বলেন, তালেবানদের পাইলট দরকার। অনেক পাইলটের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাদের সরকারের সঙ্গে যোগ দিতে বলেছি। আমরা তাদের অনেককে ফোন করেছি এবং অন্যদের নম্বর খুঁজছি কল করার জন্য।

হাশিমি যে কাঠামোর কথা জানিয়েছেন সেই কাঠামোতেই আগেরবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান চালিয়েছিল তালেবান। তখন সংগঠনটির প্রধান মোল্লা ওমর আড়ালে থাকতেন। সরকারের দৈনন্দিন কাজ পরিচালনা করতো একটি কাউন্সিল। এখন তালেবান কিভাবে আফগানিস্তান পরিচালনা করবে সে বিষয়ে অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি কিন্তু আর যাই হোক গণতন্ত্র থাকবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত