আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আগস্টের মধ্যে প্রত্যাহার শেষ করতে চান বাইডেন

আগস্টের মধ্যে প্রত্যাহার শেষ করতে চান বাইডেন

কাবুল বিমানবন্দরে এখনো বহু মানুষের ভিড়। টানা ৭ দিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বিমানবন্দরসংলগ্ন এলাকায়। এখন পর্যন্ত সেখানে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে লোকজন সরানোর জোর তৎপরতা চলছে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার কাজ শেষ করতে চান।

স্থানীয় সময় রবিবার (২২ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা জানান জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যে যে মার্কিন নাগরিক দেশে (যুক্তরাষ্ট্রে) ফিরতে চায়, তারা সবাই ফিরবে। আমরা আমাদের আফগান মিত্র এবং সংকটে থাকা অন্যান্য আফগানদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছি।’

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট আরও বলেন, কাবুল থেকে কোনো বিমানই সরাসরি যুক্তরাষ্ট্রে আসছে না। এর পরিবর্তে প্রথমে সব বিমান পার্শ্ববর্তী কয়েকটি দেশের সামরিক ঘাঁটিতে অবতরণ করছে। সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সবার ব্যাকগ্রাউন্ড চেক এবং নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করা হবে।

গত জুলাই মাস থেকে প্রায় ৩৩ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে আনা হয়েছে বলেও এ সময় জানান জো বাইডেন।

এদিকে রবিবার সকালে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে ৭ হাজার ৪০০ জনকে সরিয়ে এনেছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের তথ্য অনুযায়ী, গত ৩৬ ঘণ্টায় এই সংখ্যা ১১ হাজার। কাবুল থেকে বের হওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, কর্মকর্তারা কাবুল ‘বিমানবন্দরে অবিশ্বাস্যভাবে অস্থিতিশীল পরিস্থিতির’ মুখোমুখি হচ্ছেন। তালেবান যোদ্ধারা এক সপ্তাহ আগে আফগানিস্তানের দখল নিয়ে নেয়।

‘ফক্স নিউজ সানডে’ শো’কে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, শেষ দফায় উদ্ধার করা মার্কিন ও আফগানদের ৬০টি বিমানে করে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছেন।

এদিকে যেসব আমেরিকান ও আফগান কাবুল ত্যাগ করার পর নিরাপদ আশ্রয়স্থলগুলোতে ছিলেন, তাদের সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের বেসামরিক ৬টি এয়ারলাইন্সের ১৮টি যাত্রীবাহী জেট ব্যবহারের ব্যবস্থা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

যুক্তরাষ্ট্রের গত ৩০ বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য তৃতীয়বারের মতো বেসামরিক বিমান ব্যবহারের ব্যবস্থা করা হলো।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত