আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য জি-৭ বৈঠক আজ

আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য জি-৭ বৈঠক আজ

বিশ্বের ক্ষমতাধর জি-৭ জোটভুক্ত দেশগুলোর নেতারা আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসছেন। যেখানে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের মেয়াদ বাড়ানো এবং তালেবান সরকারকে স্বীকৃতি বা নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে বিমানবন্দরের হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়ার চেষ্টায় ভিড় করতে থাকে। একই সঙ্গে নিজ নিজ দেশের নাগরিকদের এবং আফগান সহকর্মীদের মধ্যে যাঁরা যোগ্য তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৩১ আগস্টের সময়সীমার পরেও কাবুলে অবস্থান করতে পারে। ‘কঠিন এবং বেদনাদায়ক’ পরিস্থিতির মধ্যে প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেটিক সদস্য এবং কংগ্রেসের নিম্নকক্ষের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ রিপোর্টারদের বলেন, আর আট দিনের মধ্যেই প্রত্যাহার কার্যক্রম শেষ করা যাবে, তা বিশ্বাস করেন না তিনি।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাহার কার্যক্রমের সময়সীমা বাড়ানোর পক্ষে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জি-৭ বৈঠকে সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, তালেবান সময়সীমা বাড়াতে রাজি নয়। কাতারের দোহায় সশস্ত্র সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন, সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। ৩১ আগস্টের পর আফগানিস্তানে বিদেশি সেনা অবস্থান মানে হচ্ছে, এই অবস্থানের মানে হচ্ছে আফগানিস্তানে দখলদারিত্বের মেয়াদ বাড়ানো।

এমনটি করা হলে খারাপ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত