আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব

ফ্রান্সের কাছ থেকে অস্ট্রেলিয়ার সাবমেরিন ক্রয়ের চুক্তি বাতিল হওয়ায় মিত্রদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ফ্রান্স নজিরবিহীন পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের তলব করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া বলেছেন, ক্যানবেরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাবমেরিন কেনার লক্ষ্যে ফ্রান্সের চুক্তি বাতিল করায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রদূতদের তলব করেছেন।

লু দ্রিয়া বলেন, যুক্তরাষ্ট্র থেকে সাবমেরিন কেনার ব্যপারে ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত ঘোষণার পর এই দুই দেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করা হয়।

মন্ত্রী বলেন, সাবমেরিন সরবরাহে ফ্রান্স ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার সাথে কাজ করছে, এই চুক্তি বাতিল করা একটি অপ্রত্যাশিত আচরণ, এতে আমাদের জোটের মিত্র ও অংশীদারদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-ব্রিটেন (অকাস) নতুন প্রতিরক্ষা জোটের ঘোষণা দিয়েছেন। চীনের উত্থানের মোকবিলায় এই জোট গঠন করা হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ায় পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সরকরাহ সহ সাইবার প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সমুদ্রের নিচে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এই পদক্ষেপ ফ্রান্সকে ক্ষুব্ধ করেছে, এতে অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন সরবরাহের জন্য ৫০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল হয়েছে। ২০১৬ সালে এই চুক্তি স্বাক্ষর হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত