আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরও অনুষ্ঠিত হচ্ছে না নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে এই পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

গত বছরও করোনার কারণে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এ বছরও ভাইরাসটির সংক্রমণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে নোবেল ফাউন্ডেশন আজ বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, ‘আমরা মনে করি, সবাই প্রত্যাশা করোনার মহামারির শেষ হোক। কিন্তু বিশ্ব এখনো সেই অবস্থায় যেতে পারিনি।’

ডয়েচে ভেলে জানায়, নোবেল পুরস্কার বিজয়ীরা উপস্থিত না থাকলেও এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন।

বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন আরও জানায়, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত করা হবে। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। এই পুরস্কার সাধারণত নরওয়ে থেকে দেওয়া হয়ে থাকে।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হবে। ১০ ডিসেম্বর নোবেল দেওয়া হবে বৈজ্ঞানিক বিভাগ এবং সাহিত্যে পুরস্কার বিজয়ীদের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত