আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন বাইডেন

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন বাইডেন

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী এবং অন্য কিছু মানুষের জন্য বুস্টার ডোজের সুপারিশ করার পর ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বুস্টার ডোজ নিলেন। তিনি সোমবার ক্যামেরার সামনে টিকার তৃতীয় ডোজ গ্রহণ করেন। টিকা নেয়ার পূর্বে তিনি কিছু কথা বলেন। সূত্র: সিবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত সপ্তাহে বুস্টার ডোজের জন্য ফাইজার টিকার অনুমোদন করেন। প্রথম দুই ডোজ নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ নেয়া যাবে। যাদের বয়স ৬৫ বা তার বেশি, যাদের শারীরিক অবস্থা ঝুঁকির মধ্যে রয়েছে এবং যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন তারাই তৃতীয় ডোজ নিতে পারবেন। দেশটির সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও এই সমস্ত মানুষের জন্য বুস্টার শটের অনুমতি দিয়েছে।

এদিন জো বাইডেন বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে দিন। বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের আরও বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ সঠিক কাজটি করছে। ৭৭ শতাংশেরও বেশি পূর্ণবয়স্ক মানুষ কমপক্ষে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। ২৩ শতাংশ মানুষ এখনও ভ্যাকসিন নেয়নি। অল্প কিছু মানুষ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা দেশের অন্যান্য মানুষের ক্ষতি করছে। এই কারণেই আমি টিকা কার্যক্রমের উপর জোর দিচ্ছি।’

জো বাইডেন বুধবার শিকাগো ভ্রমণ করবেন। সেখানে তিনি টিকার গুরুত্ব সম্পর্কে কথা বলবেন। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের টিকা দেয়া কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তিনি সকলকে বুঝাবেন। যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, যেসব প্রতিষ্ঠানে কমপক্ষে ১০০ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি করেন তাদের বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে। তা না হলে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করাতে হবে।

গত জানুয়ারিতে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন বাইডেন। তিনি সাংবাদিকদের বলেছেন, টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত