আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

কোটিপতির ২৪ বছরের স্ত্রী এক বছরে ২১ সন্তানের মা!

কোটিপতির ২৪ বছরের স্ত্রী এক বছরে ২১ সন্তানের মা!

ক্রিস্টিনা আজটেক এই মুহূর্তে খবরের শিরোনামে৷ ২৪ বছরের এই সুন্দরী মাত্র এক বছরের মধ্যে হয়েছেন ২১ সন্তানের মা! তার কোটিপতি স্বামীর সাথে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন৷ এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল নিউজ৷

এই ২১ সন্তান সামলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছে৷ ২১ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে৷ কিন্তু তারা জানিয়েছেন, এভাবে অর্থব্যয় করে তারা সবচেয়ে আনন্দ পান৷

ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ী, ক্রিস্টিনা আজটেক জর্জিয়ার কোটিপতি গৈলপের স্ত্রী৷ এই কোটিপতি দম্পতি গত বছর মার্চ থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে মা-বাবা হয়েছেন৷ এর জন্য তারা ১,৪২,০০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা খরচ করছেন৷

রাশিয়ার ক্রিস্টিনা বাচ্চাদের দেখাশুনো করার জন্য ১৬ জন আয়া রেখেছেন৷ যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন৷ এর জন্য তাদের ৯৬ হাজার ডলার অর্থাৎ ৭২ লাখ টাকারও বেশি খরচ হয়৷

ক্রিস্টিনার গর্ভে এখন পর্যন্ত ২ সন্তান জন্মেছে৷ আর সারোগেসির মাধ্যমে তারা আরো ২১ সন্তানের মা-বাবা হয়েছেন৷ ফলে এক ছাদের নিচে তাদের ২৩টি বাচ্চা একসাথে বড় হয়ে যাচ্ছে৷

ক্রিস্টিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি তার প্রত্যেক সন্তানকে একইরকমভাবে দেখেন৷ তিনি সবসময়েই বাচ্চাদের সাথে থাকেন৷ সব মায়েরা যা করেন তিনিও তাই করেন৷ বাকিদের থেকে তার একটিই পার্থক্য। তা হলো, তার বাচ্চার সংখ্যা একটু বেশি৷ আর এ কারণে প্রতিটা দিন আলাদা হয়৷ রোজই তাকে স্টাফদের শিডিউল বানাতে হয়৷ পরিবারের সব কেনাকাটা তিনি নিজেই করেন৷

ক্রিস্টিনা সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ৷ তিনি নিয়মিত সেখানে তার পারিবারিক আপডেট দিয়ে থাকেন৷ তার প্রোফাইলে লক্ষাধিক ফলোয়ার রয়েছে৷ তিনি সেখানে বাচ্চাদের খাবার বানাতে ও বাচ্চাদের সাথে খেলার ছবি পোস্ট করেন৷

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত