আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

আফগানিস্তানে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে তালেবানের নতুন সরকার দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। চলতি বছর ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর সংকুচিত হয়ে পড়ে আন্তর্জাতিকভাবে আর্থিক সহায়তা ও লেনদেনের পথ। মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি। চরম খাদ্য সংকটে পড়েছে লাখ লাখ আফগান। এর মধ্যেই এমন ঘোষণা এলো তালেবান সরকারের।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের পক্ষ থেকে এক বিবৃতি অনলাইনে পোস্ট করে জানিয়েছেন, ইসলামিক আমিরাতের সব নাগরিক, দোকান মালিক, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, সব ধরনের বিদেশি মুদ্রা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

আফগানিস্তানে মার্কিন ডলার ব্যবহারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংলগ্ন এলাকায়, যেমন পাকিস্তানি মুদ্রা ব্যবহারের প্রচলন রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র গত ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সেনা প্রত্যাহার ঘোষণা দেওয়ার পরপরই ১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে থাকেন বহু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সেনা সদস্যসহ দোভাষীদের ফিরিয়ে নিতে জটিলতা তৈরি হয়। ভিড় বেড়ে যায় কাবুল বিমানবন্দরে। দেখা দেয় বিশৃঙ্খলা।

মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ করার কয়েকদিন আগে হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহত হন ১৭৫ জন। এ হামলায় ১৩ জন মার্কিন সেনাও নিহত হন। এর পরপরই আফগান ইস্যুতে আরও কঠোর হয় যুক্তরাষ্ট্র। কাবুলে চালানো হয় পর পর দুটি রকেট হামলা। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের আর্থিক সহযোগিতা। ফলে চরম সংকটে পড়ে দেশটি।

ধারণা করা হচ্ছে, তালেবানের দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও চরম অবনতির দিকে যাওয়ার শঙ্কা তৈরি হলো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত