আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিশ্বে প্রথম শিশুদের করোনা টিকা বাধ্যতামূলক করলো কোস্টারিকা

বিশ্বে প্রথম শিশুদের করোনা টিকা বাধ্যতামূলক করলো কোস্টারিকা

বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য করোনা প্রতিরোধে টিকা বাধ্যতামূলক করেছে কোস্টারিকা। এরই মধ্যে আইন ও স্বাস্থ্যবিধি মোতাবেক শিশুদের টিকার অনুমোদন দিয়েছে দেশটি। আগামী বছরের মার্চ থেকে ১২ বছরের নিচে সব শিশুকে করোনার টিকা দেওয়ার জন্য ফাইজারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

চলতি সপ্তাহে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। কোস্টারিকা ফাইজারের সঙ্গে ৩৫ লাখ ডোজ টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার ১৫ লাখ সংরক্ষিত থাকবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা বলছেন, শিশুদের জন্য এই টিকা ৯১ শতাংশ কার্যকর এবং তাদের ইমিউনিটি তুলনা করা চলে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের সঙ্গে। গবেষকরা দাবি করেছেন, এই টিকায় গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত শিশুদের বা যাদের উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রে অথবা উপসর্গ না থাকলেও টিকা নেওয়ার ফলে সংক্রমণ অন্যদের মধ্যে ছড়াবে না বলে আশা করা হচ্ছে।

দেশটির পরিসংখ্যান অনুযায়ী, ৫৫ শতাংশ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে ১২ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ৭০ শতাংশ এক ডোজ করে টিকা নিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনারোধী টিকা পাবে বলে আশা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত