আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নাইজারে স্কুলের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডে ২৬ শিশু নিহত

নাইজারে স্কুলের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডে ২৬ শিশু নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাত্র সাত মাস আগেই দেশটির রাজধানী নিয়ামেতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর বলেন, দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। খবর এএফপির।

নাইজারের মারাদি শহরের মেয়র চাইবু আববকর জানিয়েছেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে পুড়ে ২৬ শিশু শিক্ষার্থী মারা গেছে এবং আরও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’

এএফপি বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি নাইজার। অতিদরিদ্র দেশ হওয়ার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। ফলে পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকার কাঠ ও খড় দিয়ে ঘর তৈরি করে আপাতত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করছে।

নাইজারজুড়ে এমন শ্রেণিকক্ষের সংখ্যা হাজার হাজার। এমনকি শ্রেণিকক্ষের অভাবে দেশটির বহু শিক্ষার্থী খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে থাকে।

বার্তাসংস্থাটি বলছে, নাইজারজুড়ে কাঠ ও খড়ের তৈরি এমন শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। তবে সেসব আগুনে হতাহতের সংখ্যা খুবই বিরল।

এদিকে শ্রেণিকক্ষে আগুন লেগে বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীর হতাহতের কারণে দেশটির মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে এই শোক পালন করা হবে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে নাইজারের নিয়ামেই জেলায় ক্লাস চলাকালে একটি শ্রেণিকক্ষে আগুন লেগে ২০ শিশু শিক্ষার্থী নিহত হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত