আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

তাইওয়ানকে চাপে রাখা নিয়ে চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তাইওয়ানকে চাপে রাখা নিয়ে চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তাইওয়ানকে চাপে রাখার প্রশ্নে চীনকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর এ দুই দেশ গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার মধ্যেই ওয়াশিংটন এমন বার্তা দিলো। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে কথা বলেন এবং তাইওয়ানের ওপর পিআরসি’র সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।’

ওয়াশিংটন সময় সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে। ব্লিনকেন ও ওয়াং এ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার কথা বলেন।

এদিকে মার্কিন এ মন্ত্রী আন্ত:প্রণালী সংক্রান্ত বিভিন্ন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানে এবং তাইওয়ানের জনগণের আকাংখ্যা ও বৃহত্তর স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি অর্থবহ সংলাপে অংশগ্রহণে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। কেননা, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ দাবি করে আসছে।

চীনের সামরিক বাহিনী গত মাসে এ দ্বীপ দেশের আকাশ প্রতিরক্ষা জোন রেকর্ড সংখ্যকবার লঙ্ঘন করে। ওয়াশিংটন চীনের সামরিক বাহিনীর এ অভিযানকে আগ্রাসন হিসেবে অভিহিত করে তাইওয়ানের প্রতি তাদের সমর্থনের ইঙ্গিত পুনর্ব্যক্ত করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত