আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগান সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে তালেবানের 'খোলা চিঠি'

আফগান সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে তালেবানের 'খোলা চিঠি'

আফগান সরকারে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে একটি খোলা চিঠিতে সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটি টাকা পরিমাণ সম্পদ মুক্ত না করে এবং দেশটির ওপর থেকে অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আফগানিস্তান থেকে ব্যাপক শরণার্থীর ঢল নামবে।

আমির খান মুত্তাকি লিখেছেন যে নিষেধাজ্ঞাগুলি 'শুধু ব্যবসার জন্য ধ্বংসাত্মক তা নয়', লাখ লাখ হতাশ আফগানের মানবিক সহায়তার জন্যও তা ধ্বংসাত্মক । কাবুলে মুত্তাকির অফিস, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষায় চিঠির কপি প্রকাশ করেছে।

মুত্তাকি আগের মতোই বলে আসছেন যে তার সরকার গত আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনতে সক্ষম হয়েছে, কিন্তু ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যা মানবিক চ্যালেঞ্জকে আরো খারাপ করছে।

তালেবানের প্রধান কূটনীতিক বলেছেন, বর্তমানে আমাদের জনগণের মৌলিক চ্যালেঞ্জ হলো আর্থিক নিরাপত্তা এবং এই উদ্বেগের শিকড় হচ্ছে আমেরিকান সরকার দ্বারা আমাদের জনগণের সম্পদ জব্দ করা।

মুত্তাকি বলেছেন, আমরা উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতি এভাবে বিরাজ করলে, আফগান সরকার এবং জনগণ সমস্যার সম্মুখীন হবে এবং বিভিন্ন অঞ্চল ও বিশ্বে ব্যাপক অভিবাসনের কারণ হয়ে উঠবে।

গত সপ্তাহে, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে যে আগস্ট থেকে প্রায় তিন লাখ আফগান ইরানে পালিয়েছে এবং প্রতিদিন পাঁচ হাজার পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে চলে যাচ্ছে।

ওয়াশিংটন এবং ইউরোপ গত আগস্টে আফগানিস্তানে ইসলামপন্থী তালেবানের ক্ষমতায় আসার পর মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটিরও বেশি টাকার সম্পদ জব্দ করেছে।

বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডও প্রায় ১২০ কোটি টাকার সাহায্য অর্থ স্থগিত করেছে যা তারা এই বছর আফগানিস্তানের জন্য মুক্ত করার কথা ছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত