আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার ইংরেজি নববর্ষের ভাষণে ‘অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির’ মোকাবেলায় নিজ দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার সকালে জাপানি কোস্ট গার্ড প্রথম খবর দেয়, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপর জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফও জানিয়েছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া দেশটির একটি অজ্ঞাত স্থান থেকে সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে এবং এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কিম জং-উন সম্প্রতি তার নববর্ষের ভাষণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কথা বললেও তিনি সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্র কর্মসূচির কথা উল্লেখ করেননি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত