আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাশিয়া-ইউক্রেনের অস্ত্রবিরতি, যুদ্ধ থেকে বাঁচলো বিশ্ব!

রাশিয়া-ইউক্রেনের অস্ত্রবিরতি, যুদ্ধ থেকে বাঁচলো বিশ্ব!

ফ্রান্সের রাজধানী প্যারিসে আট ঘণ্টার বেশি আলোচনার পর গতকাল বুধবার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।

প্যারিসে আলোচনায় মস্কো ও কিয়েভ এ বিষয়ে একমত হয়েছে, সব পক্ষের উচিত একটি অস্ত্রবিরতি পালন করা।

এই অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের এক কূটনীতিক। তিনি একে ‘ভালো সংকেত’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এ নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে।

কিয়েভ ও পশ্চিমারা আশঙ্কা প্রকাশ করে বলে, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয় ইউক্রেনকে যেন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা না হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের হুমকি নিয়ে নয়, ২০১৪ সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলা বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ের মতো সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে প্যারিসে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

মাখোঁর এই সহযোগী আরও বলেন, ‘কঠিন আলোচনায় শেষ পর্যন্ত ইতিবাচক কিছু এসেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা ভালো একটি সংকেত পেয়েছি।’

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর চলমান সংঘাতের বিষয়ে ২০১৯ সালের পর এই প্রথম একটি যৌথ বিবৃতিতে সই করতে রাজি হলো রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্স ও জার্মানিও এই যৌথ বিবৃতির অংশ হচ্ছে।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তারপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই চলছে।

২০১৪ সাল থেকে ‘নরমান্ডি গ্রুপ’ নামে পরিচিত উল্লিখিত চারটি দেশ ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর ব্যাপারে কাজ করে যাচ্ছে।

ইউক্রেন সীমান্তে এক লাখ সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ও বিচ্ছিন্নবাদীদের মধ্যে লড়াই উসকে দিয়ে সেটাকে ব্যবহার করে দেশটিতে সামরিক অভিযান চালানোর পাঁয়তারা করছে রাশিয়া। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।



এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত