আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক: ৩ দিন বন্ধ ঘোষণা স্কুল-কলেজ

কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক: ৩ দিন বন্ধ ঘোষণা স্কুল-কলেজ

ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক দিন দিন বাড়ছে। যার কারণে আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার স্কুল ও কলেজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। সেখানে বলা হয়, হিজাব পরে কোনো ছাত্রী ক্লাস করতে পারবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। স্কার্ফের রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই।

পরে ওই কলেজের মুসলিম ছাত্রীরা এই নিয়মের প্রতিবাদ জানায়। তাদের দাবি, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ।

এ ইস্যুতে ক্রমেই বিতর্ক ছড়িয়ে পড়ে কর্ণাটকের অন্যান্য স্থানে। ক্যাম্পাসগুলোতে হিজাবের বিরুদ্ধাচরণ করতে হিন্দু শিক্ষার্থীদের একাংশকে গেরুয়া চাদর ও ওড়না পরতে দেখা গেছে। দুই ধর্মের শিক্ষার্থীদের মধ্যে বচসাও শুরু হয় কোথাও কোথাও। মুসলমান ছাত্রীদের সমর্থনে কোথাও কোথাও দলিত হিন্দুরাও নীল চাদর পরে পাশে দাঁড়ান। এ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা ও বিতর্ক চলছে। মুসলিম ছাত্রীদের প্রশ্ন, কেন তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সম্প্রতি টুইট করে প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল কর্ণাটকের মুসলমান ছাত্রীদের বলতে শোনা যায়, ‘বেটি পড়াও বেটি বঢ়াও’ (এগিয়ে নিয়ে যাও) স্লোগান কি শুধু হিন্দু বেটিদের জন্য? মুসলমান বেটিরা বাদ?

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত