আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আফগানিস্তানে ২৩ মার্চ থেকে খুলছে সব স্কুল

আফগানিস্তানে ২৩ মার্চ থেকে খুলছে সব স্কুল

আফগানিস্তানে আগামী ২৩ মার্চ থেকে ছেলে ও মেয়ে সবার জন্য সব স্কুল খুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমদ রেয়ান জানান, আফগানিস্তানে ২৩ মার্চ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছেলে ও মেয়েদের সব স্কুল খুলে দেয়া হবে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিলো। পরে ছেলেদের স্কুল খুললেও মেয়েদের স্কুল নিরাপত্তার প্রশ্নে বন্ধ রাখা হয়।

মেয়েদের স্কুল বন্ধ থাকার জেরে শঙ্কা করা হয়েছিলো, প্রথম দফায় ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানের শাসনকালের মতোই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

নতুন এই ঘোষণার পর আফগানিস্তানে মেয়েদের স্কুল খোলার বিষয়ে সব অনিশ্চয়তা দূর হলো।

আজিজ আহমেদ রেয়ান বলেন, ‘মেয়েদের পড়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকছে। তারা ছেলেদের সাথে পড়তে পারবে না। তাদের আলাদাভাবে পড়ানো হবে। নারী শিক্ষিকারা তাদের পড়াবেন।’

গ্রামের দিকে যেখানে শিক্ষিকার অভাব রয়েছে, সেখানে বয়স্ক পুরুষ শিক্ষকরা পড়াবেন বলে রেয়ান জানিয়েছেন।

রায়ান বলেন, ‘এই বছর কোনো স্কুল আর বন্ধ থাকবে না। যদি কোনো স্কুল বন্ধ থাকে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে সেটা খুলবে।’

বিশ্বের কোনো দেশই এখনো তালেবান শাসনাধীন আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে ত্রাণ সহায়তা দেয়ার ক্ষেত্রে দেশটিতে আগে মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত