আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রুশ সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ

রুশ সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ

জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতা বিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেছেন, ইউক্রেনে ক্রমবর্ধমানভাবে ধর্ষণ ও যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ধর্ষণ ছাড়াও তরুণী এবং বিশেষ করে সঙ্গীহীন কিশোর-কিশোরীদের জন্য মানব পাচারের ঝুঁকিও একটি ক্রমবর্ধমান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

ইউক্রেনের মানবাধিকার গোষ্ঠী লা স্ট্রাডা ইউক্রেনের প্রেসিডেন্ট কাতেরিনা চেরেপাখাও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমার সংস্থার জরুরি হটলাইনগুলি ১২ জন নারী ও তরুণীর ধর্ষণের নয়টি মামলার জন্য রাশিয়ান সৈন্যদের অভিযুক্ত করে কল পেয়েছে।

বাহাউস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ভাড়াটে ও নিজস্ব সৈন্যদের ব্যাপক উপস্থিতির কারণে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বর্বরতার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ান যুদ্ধাপরাধের ৫ হাজার ৮০০ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা স্থানীয় সময় সোমবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার কার্যালয় প্রতিদিন এরকম আরও রাশিয়ান যুদ্ধাপরাধের ঘটনা তদন্ত করছে।

ইরিনা ভেনেডিক্টোভা বলেন, ইউক্রেন তদন্তে ৫০০ জনেরও বেশি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়ান রাজনীতিবিদ, সামরিক কর্মী এবং প্রোপাগান্ডা এজেন্ট।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ইউক্রেনের আদালতে এই যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত