আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে জার্মানি

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে জার্মানি

জার্মান চ্যান্সেলর এ কথা ঘোষণা করেছেন। ক্রেমলিনের বক্তব্য, ডনবাস অঞ্চল রক্ষা করাই তাদের একমাত্র লক্ষ্য।ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়া হবে বলে জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা ওদের সাহায্য করছি। যত দিন গড়াচ্ছে, আমরা অস্ত্র সাহায্যও তত বাড়াচ্ছি।শলৎস জানিয়েছেন, অন্যান্য অস্ত্রের সঙ্গে বেশ কয়েকটি রাডারও এবার দেওয়া হবে ইউক্রেনকে। যার সাহায্যে রাশিয়ার যুদ্ধবিমান সহজেই ট্র্যাক করা যাবে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার স্লোভাক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগেরের সঙ্গে বৈঠক করেন শলৎস। তারপরেই এই ঘোষণা করেন তিনি। জার্মান চ্যান্সেলরের বক্তব্য, রাশিয়া যেভাবে লাগাতার ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে ইউক্রেনের আরও বেশি পরিমাণ অস্ত্র প্রয়োজন। জার্মানি অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে থাকবে। একইসঙ্গে তার বক্তব্য, ন্যাটোর জমি রক্ষা করার দায়িত্ব সকলের। প্রয়োজনে পূর্ব ইউরোপে ন্যাটোর জমি আরও শক্ত করতে হবে।

যুদ্ধের শুরুতে জার্মানির নিন্দা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছিলেন, জার্মানি যথেষ্ট অস্ত্র দিয়ে তাদের সাহায্য করছে না। এ নিয়ে দেশের ভিতরে এবং বাইরে সমালোচিত হতে হয়েছিল জার্মানিকে। এখন অবশ্য জার্মান সরকার বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। ফসল কম ইউক্রেনের কৃষিমন্ত্রী তারাস ভিসোৎস্কি সোমবার জানিয়েছেন, ইউক্রেনের চার ভাগের এক ভাগ খেতে এবছর ফসল হয়েছে। বাকি জমিতে চাষ করা যায়নি। চাষ হলেও রাশিয়ার আক্রমণে ফসল নষ্ট হয়ে গেছে। এই ফসল দেশের মানুষের জন্য যথেষ্ট। কিন্তু রপ্তানি করা সম্ভব হবে না। কৃষিমন্ত্রীর বক্তব্য, দেশের ভিতরেও খাদ্য সংকট হতে পারতো। কিন্তু কয়েক মিলিয়ন মানুষ বাইরে পালিয়ে যাওয়ার কারণে খাদ্যসংকট হবে না।

কিন্তু এর ফলে বিশ্বে, বিশেষ করে আফ্রিকায় খাদ্য সংকট আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়া এখনো কৃষ্ণসাগর অবরোধ করে রেখেছে। ওই রাস্তা দিয়েই ইউক্রেন থেকে খাদ্যশস্য আফ্রিকায় যায়। আফ্রিকার বেশ কিছু দেশে সরকার খাদ্য সংকটের কথা ঘোষণা করে দিয়েছে। ডনবাসের যুদ্ধ পূর্ব ইউক্রেনের ডনবাসে প্রবল যুদ্ধ চলছে বলে ইউক্রেনের প্রশাসনিক কর্মকর্তা ডিডাব্লিউকে জানিয়েছেন।

রাশিয়া আগে দাবি করেছিল, ডনবাসের একটা বড় অংশ এখন তাদের দখলে। কিন্তু ইউক্রেনের বক্তব্য, ডনবাস এখনো দখল করতে পারেনি রাশিয়া। প্রায় প্রতিটি অঞ্চলেই প্রবল যুদ্ধ চলছে। তবে ভারি অস্ত্রের ব্যবহারে রাশিয়া এগিয়ে আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামেরিকার কাছ থেকে ভারি অস্ত্র চলে এলে ইউক্রেনের পক্ষে লড়াই করা আরও সহজ হবে। সহজে ইউক্রেন ওই জমি ছাড়বে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। ক্রেমলিনের দাবি
এদিকে ক্রেমলিন জানিয়েছে, তাদের এক এবং একমাত্র লক্ষ্য ডনবাস অঞ্চল। দনেৎস্ক এবং লুহানস্কের মানুষের স্বাধীনতা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গোটা ডনবাস অঞ্চলের মানুষকে রক্ষা করাও তাদের দায়িত্ব বলে মনে করে রাশিয়া। বস্তুত, ওই অঞ্চলে রাশিয়ার সেনার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির যোদ্ধারাও তীব্র লড়াই চালাচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রাইমিয়ার মতো গোটা ডনবাস অঞ্চলটি দখল করে নিতে চাইছে রাশিয়া। কিন্তু ইউক্রেন এবং ন্যাটো রাশিয়ার এই অবস্থান মেনে নেবে বলে মনে করছেন না তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত