আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মুসলিমদের টার্গেট না করতে ভারত সরকারকে বার্তা দিলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মুসলিমদের টার্গেট না করতে ভারত সরকারকে বার্তা দিলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সম্প্রতি বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে প্রতিবাদ সভা ও মিছিল হচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ঠিক এ সময় ভারত সরকারকে মুসলমানদের টার্গেট না করতে কঠোর বার্তা ‍দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

একটি সংবাদমাধ্যমে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে একঘরে হয়ে যায় ভারত। একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শাসক দলের মুখপাত্রের মন্তব্যের বিরোধিতা করে। পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিকস্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয়। বিরোধিতা, বিক্ষোভ শুরু হয় দেশের মধ্যেও। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিক্ষোভ দমনে অতিরিক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ উঠে।

ওই প্রেক্ষিতে কঠোর বার্তা জারি করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, বিক্ষোভ দমনে ভারত সরকার যেন অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত হয়। বিক্ষোভ দমনের কঠোর প্রক্রিয়ায় দেশে একজন শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি।

প্রেস বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, শান্তিপূর্ণ উপায়ে যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের যে কায়দায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। একইসাথে মুসলমানদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ করছে তাও চিন্তার বিষয়। ভারত সরকার মুসলমানদের টার্গেট করছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি।

বিবৃতিতে তারা লিখেছে, ভারত সরকার প্রতিশোধমূলকভাবে বেছে বেছে সেই সকল মুসলমানদের উপর নিপীড়ন করছে যারা মুখ খোলার স্পর্ধা দেখিয়েছেন বা শান্তিপূর্ণ উপায়ে তাদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত