আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

৩৫ হাজার ফুট উচ্চতায় মুখোমুখি দুই বিমান!

৩৫ হাজার ফুট উচ্চতায় মুখোমুখি দুই বিমান!

পাইলটের উপস্থিত বুদ্ধি ও চূড়ান্ত তৎপরতায় মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছে দুটি বিমান। সোমবার ৩৫ হাজার ফুট উচ্চতায় কার্যত মুখোমুখি এসে পড়ে শ্রীলঙ্কার সরকারি বিমানসংস্থা ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমান। দুটি বিমানের মধ্যে দূরত্ব কমতে কমতে এসে ঠেকে মাত্র ১৫ মাইলে।

পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের বিমানকে দু’হাজার ফুট নামিয়ে আনেন শ্রীলঙ্কার বিমানের পাইলট। এড়ানো যায় আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ বেঁচে যায় পাঁচ শতাধিক যাত্রীর।

সোমবার ইংল্যান্ডের হিথরো থেকে ২৭৫ জন যাত্রী নিয়ে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে পাড়ি দেয় ইউএল ৫০৪। তুরস্কের আকাশসীমায় ঢোকার সময় বিমানটি উড়ছিল ৩৩ হাজার ফুট উচ্চতায়। আঙ্কারার ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’ থেকে শ্রীলঙ্কার বিমানকে বলা হয় ৩৫ হাজার ফুট উচ্চতায় উঠতে। এদিকে তখন ৩৫ হাজার ফুট উচ্চতায় ২৫০ জন যাত্রী নিয়ে এগিয়ে আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান।

দুটি বিমানের মধ্যে তখন দূরত্ব মাত্র ১৫ মাইল। এদিকে এটিসি থেকে ক্রমাগত শ্রীলঙ্কার বিমানটিকে ৩৫ হাজার ফুটে উঠতে নির্দেশ দেয়া হচ্ছে। ককপিটে বসে শ্রীলঙ্কার বিমানের পাইলট বুঝতে পারেন, এটিসির নির্দেশ মানলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। এটিসির নির্দেশ অমান্য করে ৩৩ হাজার ফুটেই উড়তে থাকে ইউএল ৫০৪। এক চুলের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো যায়।

ব্যাপার বুঝতে কিছুক্ষণ সময় লাগে আঙ্কারার এটিসির। কী হলো, তা বোঝার পর অবশ্য এটিসি থেকে ধন্যবাদ দেয়া হয় শ্রীলঙ্কার বিমানের পাইলটদের। নিরাপদে বিমান নিয়ে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইউএল ৫০৪-এর পাইলটদের সংবর্ধনা জানানো হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত